বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার
মোঃ জামিরুল ইসলাম। এ সময় তিনি বাগেরহাট জেলাকে শান্ত, নিরাপদ এবং
অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।রবিবার (১লা নভেম্বর) রাতে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। বাগেরহাটকে মাদকমুক্ত করতে যা যা করণীয়, সবটুকুই পুলিশ বিভাগ থেকে করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, বাগেরহাটে শিশু নির্যাতন, আধিপত্য বিস্তার, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া এবং চাঁদাবাজির মতো অপরাধ দমনে পুলিশ অত্যন্ত তৎপর থাকবে। তিনি বলেন, কোনো ব্যক্তির অপরাধকে পুলিশ অপরাধ হিসেবেই দেখবে ভিন্নভাবে বিবেচনা করার কোনো সুযোগ রাখা হবে না। আমি এখানে কাজ করতে না পারলে দায়িত্ব নিয়ে বসে থাকব না, চলে যাব। আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকসহ জেলাবাসীর সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সাংবাদিকরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিক বন্ধুরা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন।
সভায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে ও সাধারন
সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটনের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়
সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলি সুপার সাবিহা মেহেবুবা, পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ সদর মডেল থানা মোঃ সামসুল আরেফিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সহ সভাপতি এস এম রাজ,সাবেক সভাপতি অধ্যাপক মোশারেফ হোসাইন, সাংবাদিক মোল্লা মাসুদুল হক, আলী আকবার টুটুল,এস এস সোহান প্রমুখ।
Dhaka
,
Monday, 2 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
-
Reporter Name - আপডেট টাইম : 06:10:31 pm, Monday, 2 November 2026
- 4 বার
Tag :









