Dhaka , Wednesday, 28 October 2026
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবি শরণখোলায় বাঘের আতঙ্ক, রাত জেগে পাহারা দিচ্ছেন তিন গ্রামের মানুষ মাদকের কারণে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে,আইজিপি বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনসিপি নেতা সোহেল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রটোকল ভেঙে নেতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রী, গুরুত্ব দিলেন মোংলা বন্দরের আধুনিকায়নে মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু বাগেরহাটে মাদকে আসক্ত কিশোরের মৃত্যু,মাদক বিক্রির বাড়িতে এলাকাবাসীর অভিযান

 পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির  উন্মুক্ত বইঘর  উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:26:35 pm, Monday, 12 October 2026
  • 119 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে  উন্মুক্ত বইঘর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) কলেজের কেন্দ্রীয় পাঠাগারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভীন আক্তার এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার (সোহেল)। এ সময় প্রফেসর আন্ডার অফিসার মো. সাইফুর রহমান ফারুকী, শিক্ষক-কর্মকর্তা পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলিমুজ্জামানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় যুবশক্তি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ইশতিয়াক হোসেন (জামি) ও সদস্য সচিব মো. সাব্বির মীর এবং জাতীয় ছাত্রশক্তি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল রুমান ও সদস্য সচিব খন্দকার ইউশা আহমেদ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি বাগেরহাট পৌরসভা শাখার আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবের হাওলাদার উপস্থিত ছিলেন। জাতীয় ছাত্রশক্তি সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ শাখার আহ্বায়ক মোহাম্মদ মিরাজ শেখ ও সদস্য সচিব মোহাম্মদ বায়তুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রচারপত্রে উন্মুক্ত বইঘরের মূল বার্তা হিসেবে বলা হয়েছে, প্রয়োজনীয় বইটি বিনামূল্যে নিন  স্বচ্ছন্দে  অপ্রয়োজনীয় কিন্তু পাঠযোগ্য বইটি উপহার দিন অন্যকে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, বই বিনিময় এবং জ্ঞানচর্চার পরিবেশ তৈরির উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। উন্মুক্ত বইঘরের এ উদ্যোগ শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়াতে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

 পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির  উন্মুক্ত বইঘর  উদ্বোধন

আপডেট টাইম : 03:26:35 pm, Monday, 12 October 2026