Dhaka , Wednesday, 28 October 2026
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবি শরণখোলায় বাঘের আতঙ্ক, রাত জেগে পাহারা দিচ্ছেন তিন গ্রামের মানুষ মাদকের কারণে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে,আইজিপি বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনসিপি নেতা সোহেল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রটোকল ভেঙে নেতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রী, গুরুত্ব দিলেন মোংলা বন্দরের আধুনিকায়নে মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু বাগেরহাটে মাদকে আসক্ত কিশোরের মৃত্যু,মাদক বিক্রির বাড়িতে এলাকাবাসীর অভিযান

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : 12:58:30 pm, Thursday, 1 October 2026
  • 573 বার

বাগেরহাট প্রতিনিধি

বর্ণাঢ্য র‌্যালি ,আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষচারা বিতরণের মধ্য দিয়ে বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) বাগেরহাট প্রেসক্লাবে চ্যানেল আইয়ের বাগেরহাট জেলা প্রতিনিধি আল আমিন খান এর  আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম। বিশেষ অতিথি ছিলেন এনসিপির বাগেরহাট জেলা আহ্বায়ক মোরশেদ আনোয়ার সোহেল এবং বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন।

এ সময় জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান,  বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও  টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাগেরহাট এর সভাপতি মোঃ কামরুজ্জামান,  সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক, আলী আকবর টুটুল, বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী, ইয়ামিন আলীসহ  বাগেরহাট প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে চ্যানেল আই সুনামের সঙ্গে সংবাদ পরিবেশনের পাশাপাশি বিনোদন, সংস্কৃতি ও শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে। বিশেষ করে হৃদয়ে মাটি ও মানুষ ও  হৃদয়ে বাংলাদেশ এর মতো অনুষ্ঠান দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বক্তারা আরও বলেন, বাগেরহাটে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আল আমিন খান  অল্প সময়ের মধ্যে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে স্থানীয় মানুষের মধ্যে পরিচিতি অর্জন করেছেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, ভবিষ্যতেও চ্যানেল আই সুন্দর ও জনকল্যাণমূলক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি মিসইনফরমেশন ও ডিজইনফরমেশনের বিষয়ে সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যম কার্যক্রম পরিচালনা করবে বলে তিনি আশা করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও বৃক্ষচারা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট টাইম : 12:58:30 pm, Thursday, 1 October 2026