Dhaka , Wednesday, 28 October 2026
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবি শরণখোলায় বাঘের আতঙ্ক, রাত জেগে পাহারা দিচ্ছেন তিন গ্রামের মানুষ মাদকের কারণে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে,আইজিপি বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনসিপি নেতা সোহেল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রটোকল ভেঙে নেতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রী, গুরুত্ব দিলেন মোংলা বন্দরের আধুনিকায়নে মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু বাগেরহাটে মাদকে আসক্ত কিশোরের মৃত্যু,মাদক বিক্রির বাড়িতে এলাকাবাসীর অভিযান

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:20:49 pm, Tuesday, 27 October 2026
  • 5 বার

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার নেতৃত্বে যেুবদলের নেতাকর্মীরা। বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্বে সমাবেশে মোঃ সুজন মোল্লা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বজায় রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন যুবদল নেতা মোঃ মনিরুজ্জামান সোহাগ, শাহেদ শোমিী বাদশা, মনরিুজ্জামান মান্না,আবুল হাসান, মোঃ সুমন পাইক, ওমর আলী মুন্নাসহ জেলার ১২টি ইউনিটের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে স্বাধীনতা উদ্যানে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচিতে জেলা যুবদলের ১২টি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

আপডেট টাইম : 07:20:49 pm, Tuesday, 27 October 2026