Dhaka , Wednesday, 28 October 2026
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবি শরণখোলায় বাঘের আতঙ্ক, রাত জেগে পাহারা দিচ্ছেন তিন গ্রামের মানুষ মাদকের কারণে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে,আইজিপি বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনসিপি নেতা সোহেল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রটোকল ভেঙে নেতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রী, গুরুত্ব দিলেন মোংলা বন্দরের আধুনিকায়নে মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু বাগেরহাটে মাদকে আসক্ত কিশোরের মৃত্যু,মাদক বিক্রির বাড়িতে এলাকাবাসীর অভিযান

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনসিপি নেতা সোহেল

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:10:44 pm, Saturday, 24 October 2026
  • 15 বার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন ২০২৬ এ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি  এনসিপ এর বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল। সাবেক ক্রিকেটার ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠক হিসেবে তিনি জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার কাম ব্যাটসম্যান। তিনি ডি.আর. রয়েজ ক্লাবের প্রথম বিভাগ ক্রিকেট দলের সভাপতি, ইয়ং সানরাইজ স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় বিভাগ ক্রিকেট দলের সভাপতি এবং সরুই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরুই স্পোর্টিং ক্লাবের প্রথম বিভাগ ক্রিকেট দলের সাবেক চ্যাম্পিয়ন । সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল জানান, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সুযোগ সৃষ্টি ও প্রশিক্ষণের ব্যবস্থা, ক্লাব ও ক্রীড়া সংগঠনগুলোর উন্নয়ন এবং সক্রিয়করণ তাঁর অন্যতম লক্ষ্য। পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, তরুণদের মাদকমুক্ত সমাজ গঠনে সম্পৃক্ত করা এবং ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে বাগেরহাটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে চান তিনি। তিনি মনে করেন, খেলাধুলার প্রসার তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ক্রীড়াপ্রেমীদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন প্রত্যাশা করেছেন। তাঁর নির্বাচনী স্লোগান “খেলাধুলার উন্নয়ন হোক, নতুন প্রজন্মের জয় হোক”।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনসিপি নেতা সোহেল

আপডেট টাইম : 06:10:44 pm, Saturday, 24 October 2026