বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রকল্প
কমিটির অনুকূলে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে
বিভিন্ন রোগে আক্রান্ত আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের মাঝেও চিকিৎসা
সহায়তার চেক বিতরণ করা হয়।সোমবার (০২ নভেম্বর) বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, প্রেসক্লাবের সহ সভাপতি এস এম রাজ, সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, সরদার জাহিদ, শরিফ মোস্তফাজামাল লিটুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।এ সময় বক্তারা বলেন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি অসহায় ও অসচ্ছল মানুষের চিকিৎসাসেবায় সহায়তা প্রদান জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের
সহায়তা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও
মানবিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
Dhaka
,
Monday, 2 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
-
Reporter Name - আপডেট টাইম : 06:16:37 pm, Monday, 2 November 2026
- 3 বার
Tag :









