বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পলিথিনের ব্যবহারের ক্ষতিকর প্রভাব ও পলিথিন ব্যবহার রোধে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের প্রধান বাজারে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এই প্রচারণ চালানো হয়। এসময়, বিভিন্ন দোকানিকে পলিথিনের ক্ষতিকর প্রভাব বর্ননা করেন পরিবেশ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার।
লিফলেট বিতরণ শেষে বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় সভা করেন পরিবেশ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার। এসময়, বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার ফখরুল আলম সাহেব, পরিবেশ অধিদপ্তর, বাগেরহাটের সহকারি বায়োকেমিস্ট নিখিল চন্দ্র ঢালীসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার বলেন, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটি পদার্থ। পরিবেশ বিপর্যয়ের জন্য অনেকাংশে দায়ী। সরকার এই বিপর্যয় থেকে মানুষকে বাঁচাতে আইন করেছে। আইন অনুযায়ী পলিথিন উৎপাদন, আমদানী, বাজারজাত, বিক্রয়, মজুদ, বিতরণ, বানিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার ও পরিবহন দন্ডনীয় অপরাধ। বিষয়টি সবাইকে জানানোর জন্য আমরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। মানুষকে সচেতন করছি। পলিথিন বন্ধে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে বলে জানান তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে পলিথিন বিরোধী প্রচারণা
বাগেরহাটে পলিথিন বিরোধী প্রচারণা
-
Reporter Name - আপডেট টাইম : 10:12:36 pm, Monday, 30 October 2023
- 278 বার
Tag :
পলিথিন বিরোধী প্রচারণা
জনপ্রিয় সংবাদ



















