Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

তিনটি বসতবাড়ি ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর সালিশী’র টাকা নিয়ে দু’দফা হামলায় বিএনপি ঘরানার ১০ জন আহত, গ্রেপ্তার-৯

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:08:46 pm, Saturday, 5 April 2025
  • 117 বার

চিতলমারী প্রতিনিধি,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে সালিশ বৈঠকে ধার্যকৃত জরিমানার টাকা কম দেওয়াকে কেন্দ্র করে সালিশদারের লোকজনের হামলায় বিএনপি ঘরানার ১০ জন আহত হয়েছেন। শনিবার (৫ মার্চ) সকাল ৯ টায় ও শুক্রবার (৪ মার্চ) রাত সাড়ে ৯ টায় দুই দফা উপজেলার চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তিনটি বসতবাড়ি ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে যৌথ বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। পুলিশ উভয় পক্ষের ৯ জনকে আটক করেছে।আহতরা হলেন-চরবানিয়ারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল মোল্লা (৬৫),চরবানিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড মৎস্যজীবি দলের সভাপতি বেল্লাল মীর (২৫), চরবানিয়ারী ইউনিয়ন ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ফারুক মীর (২৭), চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সদস্য বাবুল মোল্লা (৩৭), চরবানিয়ারী ইউনিয়ন যুবদলের নেতা এজাজ মোল্লা (৩৮), রুস্তম হাওলাদার (৫৫), হাফেজ মো. মোহর আলী (৬০), কাকলী বেগম (৪৫), রেজাউল মীর (৫০) ও আমীর আলী হাওলাদার (৬৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান গত ১০ থেকে ১২ দিন আগে চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের আমীর আলী হাওলাদারের স্ত্রী হোসনেয়ারা বেগমের একটি মুরগিতে প্রতিবেশী আবুল বাশার ও আবুল হোসেনের ক্ষেতের ধান খায়। এ নিয়ে আবুল বাশার ও আবুল হোসেন হোসনেয়ারা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় চরবানিয়ারী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ওহাব সরদার ও চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এস এ সিদ্দিক সালিশ বৈঠক করে আবুল বাশার ও আবুল হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। আবুল বাশার ও আবুল হোসেন শুক্রবার রাতে ৫০ হাজার টাকা সালিশদার ওহাব সরদারের হাতে দিলে তিনি ক্ষিপ্ত হয়ে যান। এ সময় ওহাবের লোকজন আবুল বাশার ও আবুল হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ৭ জন আহত হয়। এ ঘটনার জেরে শনিবার সকাল ৯ টার দিকে ওহাব সরদার এবং এস এ সিদ্দিকের লোকজন হামলা চালিয়ে প্রতিপক্ষ মোতালেব মীর, শুকুর মীর ও মোস্তাফা শেখের বসতবাড়ি এবং এনামুল মীরের দোকান, রফিকের সমিতি অফিস ও আল মামুনের বেকারী কারখানা ভাংচুর করে। এ সময় হামলাকারীদের মারপিটে মহিলাসহ আরও ৪ জন আহত হয়। চরবানিয়ারী মুসলিম পাড়া গ্রামের মোস্তাফা শেখ ও আল মামুনসহ অনেকে বলেন, ওহাব সরদার এবং এস এ সিদ্দিক তাঁদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এ তান্ডব চালিয়েছে। বহু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এর বিচার চাই।ওহাব সরদার এবং এস এ সিদ্দিক বলেন, ‘মুরগিতে সামান্য ধান খাওয়াকে কেন্দ্র করে হোসনেয়ারাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। তার চিকিৎসার জন্য ৮০ হাজার টাকা জরিমানা ধার্য করেছিলাম। ওরা মাত্র ৪০ হাজার টাকা নিয়ে আসায় মানুষজন ক্ষিপ্ত হয়ে ওদের মার দিয়েছে।চিতলমারী উপজেলা বিএনপির আহŸায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস বলেন, এটা দলীয় কোন বিষয় নয়। এলাকার তুচ্ছ ঘটনা নিয়ে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেছি। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা উভয় পক্ষের ৯ জনকে আটক করেছি। আটককৃতদের আদালতে সোপর্দ করেছি। কোন পক্ষ লিখিত অভিযোগ করে নাই  লিখিত অভিযোগ পাওয়ার পর বরবর্তী ব্যবস্থা গ্রহল করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

তিনটি বসতবাড়ি ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর সালিশী’র টাকা নিয়ে দু’দফা হামলায় বিএনপি ঘরানার ১০ জন আহত, গ্রেপ্তার-৯

আপডেট টাইম : 05:08:46 pm, Saturday, 5 April 2025