Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রামপাল উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা।

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:59:15 pm, Monday, 25 August 2025
  • 174 বার
এম, এ সবুর রানা, রামপাল
বাগেরহাট রামপাল দীর্ঘ দুই যুগ পরে  উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক নির্বাচন শুরু হতে যাচ্ছে। স্বৈরাচার সরকারের পতনের পরে উৎসবমুখর পরিবেশে এবার বিএনপি’র নেতাকর্মীরা প্রত্যাক্ষ ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন।বিএনপি’র নেতৃবৃন্দ জানান, তারেক রহমানে নির্দেশনায় সারাদেশে তৃণমূল বিএনপি সরাসরিভাবে ভোট দানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন চলছে। এরই ধারাবাহিকতায় রামপাল উপজেলার ১০ টি ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও দুইজনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পাশাপাশি ১০ ইউনিয়নে মোট ৭১০ জন কাউন্সিলর তাদের ভোট প্রয়াগ করবেন। প্রার্থীরা বিজয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছেন। টানা এক সপ্তাহের প্রচারণা শেষে আজ (২৬ আগষ্ট) মঙ্গলবার উপজেলার শ্রীফলতলা নতুন রাস্তার মোড়ে ভোট প্রয়োগ করবেন।উপজেলা বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন ছাতা প্রতীক নিয়ে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বহু মামলার আসামী বার বার কারাবরণকারী নেতা মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম) প্রতিদ্বন্দ্বীতা করছেন চেয়ার প্রতীক নিয়ে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব বহু মামলার আসামী ও বার বার কারাবরণকারী নেতা কাজী জাহিদুল ইসলাম আনারস প্রতীক নিয়ে। সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আলতাফ হোসেন বাবু। স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক পদে টিউবওয়েল নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন গোলাম মোস্তফা কামাল। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৪ জন প্রার্থী। এর মধ্যে পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী প্রতিদ্বন্দ্বীতা করছেন তালা প্রতীক নিয়ে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বার বার কারাবরণকারী নেতা মো. মাসুদুর রহমান পিয়াল হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। মো. জাহিদুর রহমান টুটুল মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সমাজসেবক মো. আল আমিন হাওলাদার প্রতিদ্বন্দ্বীতা করছেন গোলাপ ফুল নিয়ে। স্বতন্ত্রভাবে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বই প্রতীক নিয়ে উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মো আবু বকার সিদ্দিক। সকলেই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছেন।বিএনপির দলীয় কাউন্সিলে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়কারী এম, এ সালামসহ নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

রামপাল উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা।

আপডেট টাইম : 06:59:15 pm, Monday, 25 August 2025