Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে ঈদের প্রধান জামাত বিশ্বঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:21:01 pm, Monday, 26 June 2023
  • 194 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে। এই মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত পৌনে ৮টায় ও সর্বশেষ জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এথ্য নিশ্চিত করেছেন ।
বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে ঈদুল আযহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন মাতুব্বর। তৃতীয় ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ঐতিহ্যবাহী সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

ঈদের জামায়াতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিষ্ট পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।
এছাড়া বাগেরহাটের খান জাহান মাজার জামে মসজিদ ও পুরাতন কোর্ট জামে মসজিদে সকাল ৭ টা ৩০ মিনিটে, আলীয়া মাদ্রাসা জামে মসজিদ, হরিণ খানা জামে মসজিদ, খারদার জামে মসজিদ, সোনাতলা জামে মসজিদ, নাগেরবাজার হাজি আরিফ জামে মসজিদ ও পিসি কলেজ জামে মসজিদে ৭ টা ৩৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া যেসব ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী হবে। ঈদে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে ঈদের প্রধান জামাত বিশ্বঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে

আপডেট টাইম : 08:21:01 pm, Monday, 26 June 2023