Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:33:33 pm, Monday, 2 November 2026
  • 14 বার

​বাগেরহাট প্রতিনিধি:

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে গঠিত ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের  NSA কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাগেরহাটের কৃতী সন্তান ও জাতীয় নাগরিক পার্টির  এনসিপি  বাগেরহাট জেলা আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার  সোহেল। সোমবার  ২ নভেম্বর  আগামী ছয় মাসের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়। প্রকাশিত কমিটিতে সংগঠক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁর নাম। কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন এম. নাজমুল ইসলাম। এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বিশিষ্ট ব্যক্তিরা।

নতুন দায়িত্ব প্রসঙ্গে সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল  বলেন, জাতীয় পর্যায়ে এমন একটি দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিতে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। একই সঙ্গে বাগেরহাটের ক্রীড়াঙ্গনের উন্নয়নেও ভূমিকা রাখার চেষ্টা করব।

উল্লেখ্য  সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি  বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় পর্যায়ের এই ক্রীড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তির খবরে বাগেরহাটের এনসিপির নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাগেরহাটের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং জাতীয় পর্যায়ে জেলার ক্রীড়াবিষয়ক সম্ভাবনা তুলে ধরার নতুন সুযোগ তৈরি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

আপডেট টাইম : 11:33:33 pm, Monday, 2 November 2026