Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

ম্যানেজার ও মাঠকর্মী বরখাস্ত, তিন সদ্যস্যের তদন্ত কমিটি গঠন

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:27:48 pm, Tuesday, 11 November 2025
  • 174 বার

চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে গৃহবধূ শ্রাবণী হীরার বদনা, নাকফুল ও আংটি ফেরেত
দিয়েছে ডাম এনজিও’র কর্মকর্তারা। শখের বদনা, নাকফুল ও আংটি ফিরে পেয়ে
ওই গৃহবধূ খুশি হয়েছেন। এ ঘটনায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক
ডেভেলপমেন্ট (ডিএফইডি) কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শাখার ম্যানেজার বাসুদেব
দেবনাথ ও মাঠকর্মী নেওয়াজ শরীফকে সাময়িক বরখাস্ত করেছেন। ডিএফইডি’র
প্রধান নির্বাহী কর্মকর্তা এ ঘটনায় তিন সদস্যের তদন্ত টিম গঠন করে ৭
কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৪ টায় গৃহবধূ শ্রাবণী হীরা বলেন, ‘বিভিন্ন
গণমাধ্যমে গুরুত্বের সাথে খবর প্রকাশের পর সকাল ১০ টার দিকে ডাম এনজিও’র
কয়েকজন কর্মকর্তা আমার বাড়ীতে ছুটে আসেন। স্যাররা আমার শিশু কণ্যাসহ
আমাদের সার্বিক খোঁজ-খবর নেন। সব কিছু শুনে স্যাররা আমাকে অফিসে
নিয়ে আমার শখের দুটি বদনা, নাকফুল ও আংটি এবং ফাঁকা স্ট্যাম্প দুটি ফেরত
দিয়েছেন। আমি স্যারদের ব্যবহারে খুশি এবং সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ।’
ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের নরসিংদী জোনাল ম্যানেজার
তৌহিদুল ইসলাম বলেন, ‘প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমি ও
বরিশালের জোনাল ম্যানেজার মোঃ মহসিন হোসাইন ও বাগেরহাটের এরিয়া
ম্যানেজার মোঃ কবির হোসেন গৃহবধূ শ্রাবণী হীরার বাড়িতে যাই। ওই গৃহবধূর
বদনা, নাকফুল ও আংটি ফেরত দেওয়া হয়েছে। শ্রাবণীর তার সুবিধামত খেলাপী ঋণ
পরিশোধ করবেন। এ ঘটনায় কর্তৃপক্ষ চিতলমারী শাখার ম্যানেজার বাসুদেব
দেবনাথ ও মাঠকর্মী নেওয়াজ শরীফকে সাময়িক বরখাস্ত করেছে। প্রধান নির্বাহী
কর্মকর্তা সরদার সাহিদুল কবীর ডাম এনজিও’র সহকারী ব্যবস্থাপক-নিরীক্ষা মোঃ
মনিরুল ইসলাম (আহবায়ক), নারায়নগঞ্জের জোনালা ম্যানেজার মুহাম্মদ খায়রুল
ইসলাম (সদস্য) এবং এমআইএস’র কো-অডিনেটর মোঃ আব্দুর রাজ্জাকের (সদস্য)
সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে সাত
কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’
তৌহিদুল ইসলাম আরও জানান, কোনো জোর প্রয়োগ ছাড়াই গৃহবধূ
শ্রাবণী হীরা অভাবের জন্য স্বেচ্ছায় কিস্তির টাকার পরিবর্তে বদনা, নাকফুল ও
হাতের আংটি দিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে ৯ হাজার ৫০০ টাকা জমা দিয়ে উক্ত
মালামাল ফেরত নিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ম্যানেজার ও মাঠকর্মী বরখাস্ত, তিন সদ্যস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : 08:27:48 pm, Tuesday, 11 November 2025