Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগাছানাশকে পুড়লো কৃষকের আধাপাকা ধান

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:50:58 pm, Sunday, 16 November 2025
  • 164 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগাছানাশকে পুড়লো কৃষক আব্দুল কুদ্দুস ও রেজাউল করিমের আধাপাকা ধান। তারা স্বপ্ন দেখছিলো ধান ঘরে তুলে ভাতের চাল করার পর অবশিষ্ট ধান বিক্রির টাকা সংসারের কাজে লাগাবেন কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগাছানাশকে তাদের প্রায় ৭০ হাজার টাকার ধান পুড়ে গেছে। নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের গন্ধবপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস ও রেজাউল করিমের নিজ নিজ নামে ক্রয়কৃত ৬৫ শতাংশ জমিতে ব্রিধান-৪৯ জাতের ধান চাষ করে। সেই জমির ধান আধাপাকা হয়েছিলো। এমতাবস্থায় গত বৃহস্পতিবার রাতের যেকোনো সময়ে দুর্বৃত্তরা গোপনে তাদের জমিতে আগাছানাশক প্রয়োগ করে। আগাছানাশক প্রয়োগের দুইদিন পর  গত শনিবার বিকেলে কৃষক  আব্দুল কুদ্দুস জমিতে গিয়ে দেখেন তাদের জমির ধান পুড়ে সাদা হয়ে গেছে।
কান্না জড়িত কন্ঠে কৃষক আব্দুল কুদ্দুস জানান, আমি একজন গরীব কৃষক, ৩০ বছর আগে আমাদের দুই ভাইয়ের নামে ক্রয় করা এই জমিতে চাষাবাদ করে আমাদের সংসার চলে। কারো সাথে আমাদের শত্রুতা নেই তবুও কারা আমাদের এমন ক্ষতি করলো? আমি এর সুষ্ঠু বিচার চাই। উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানক্ষেত পরিদর্শন করে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগাছানাশকে পুড়লো কৃষকের আধাপাকা ধান

আপডেট টাইম : 04:50:58 pm, Sunday, 16 November 2025