বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ-এর বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শহরের সোনাতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সংগঠনের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে দশানী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে আবার সংগঠনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সংগঠন কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। তিনি তার বক্তব্যে বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের অভিজ্ঞতা ও শৃঙ্খলাবোধ সমাজ উন্নয়নে বড় শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ এর বাগেরহাট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত শাহিন মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অনারারি ক্যাপ্টেন অবঃ মোহাম্মদ আব্দুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবঃ কাজী নুরুল ইসলাম, আইনবিষয়ক উপদেষ্টা কর্পোরাল অবঃ অ্যাডভোকেট মারুফ বিল্লাহ খান, সভাপতি সার্জেন্ট অবঃ মোহাম্মদ মাহফুজুর রহমান বিপ্লব, সহ-সভাপতি সার্জেন্ট অবঃ আলহাজ্ব দ্বীন মোহাম্মদ ফকির, সার্জেন্ট অবঃ রেজাউল কবির রতন, সাধারণ সম্পাদক আল মামুন শেখ ও সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সভাপতি সার্জেন্ট অবঃ মোহাম্মদ হাবিবুর রহমান।বক্তারা সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান স্মরণ করেন।আলোচনা সভা শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত
-
Reporter Name - আপডেট টাইম : 05:26:42 pm, Friday, 21 November 2025
- 82 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















