বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাগেরহাট- ৪(মোরেলগঞ্জ-শরণখোলা)আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন,আমি প্রার্থী হলে এ আসন থেকে জামায়েত ইসলাম পালিয়ে যাবে।বাগেরহাটের শরণখোলায় তারেক রহমান কতৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় বিএনপি
আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার (২২নভেম্বর)সকালে শরণখোলা উপজেলার খোন্তাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শিপন বলেন,৭১ সাল আর ফিরে আসবেনা।৭১ সালে আপনাদের কর্মকান্ড মানুষ ভোলেনি।বাংলাদেশের মানুষ সচেতন আপনাদের আর সুযোগ দিবেনা।খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ
কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ বিএনপি উপজেলা ও ইউনিয়ন থেকে আগত বিভিন্ন
পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলো
ভবিষ্যতেও পাশে থাকবে এবং তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আমরা ঘরে ঘরে পৌছে দিচ্ছি।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
আমি প্রার্থী হলে জামায়েত ইসলাম এ আসন থেকে পালিয়ে যাবে —–কাজী খায়রুজ্জামান শিপন
-
Reporter Name - আপডেট টাইম : 02:50:56 pm, Saturday, 22 November 2025
- 89 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










