নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপি গজালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ২০০৭ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে এই অনুষ্ঠিত হয়। একই সাথে বিদ্যালয়ের সভাপতি কৃষিবিদ মোঃ কামরুল ইসলাম ও যুগ্ম সচিব মোঃ জাকির হোসেনের মা মোসাঃ হামিদা খাতুন বেগমকে রত্নগর্ভা স্মারকলিপি প্রদান করেন বর্তমান শিক্ষার্থীরা।
অবসরোত্তর সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন, প্রধান শিক্ষক সলিল বরণ পাইক,সহকারি প্রধান শিক্ষক সন্তু কুমার সরকার, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ,সিনিয়র শিক্ষক মোঃ শহীদুল্লাহ, এবং সিনিয়র শিক্ষক সাধন কুমার হালদার।কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল ইসলামর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বিআরটিএ’র পরিচালক-এনফোর্সমেন্ট যুগ্ম সচিব মো. জাকির হোসেন শেখ।অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো: আল মামুন, সিনিয়র শিক্ষক মো: জিয়াউল হাসান সবুজ, শেখ নেওয়াজ শরীফ মুন্না, বাবুজিৎ হালদার, শিল্পী রানী হালদার, মশিউর রহমান বাবু, রাজু আহমেদ, সবুজ শিকদার, উজ্জ্বল কীর্ত্তুনীয়া, নাজিমউদ্দীন, ইলিয়াস শিকদার, সিরাজ আহমেদ বোরহানুজ্জামানসহ ২০০৭ ব্যাচের সহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রধান শিক্ষক মো: আল–মামুন বলেন, এই আয়োজন শুধু বিদায় অনুষ্ঠান নয় ।এটি আমাদের শিক্ষার্থী শিক্ষকদের প্রজন্ম ধরে বয়ে আসা বন্ধনের বহিঃপ্রকাশ।বিদ্যালয়ের সভাপতি ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি গবেষণা ইনস্টিটিউট,মো. কামরুল ইসলাম বলেন, সম্মানিত শিক্ষকরা যেভাবে পথ দেখিয়েছেন, তাদের অবসর আমাদের জন্য যেমন আবেগের, তেমনি প্রেরণার। ২০০৭ ব্যাচের উদ্যোগ সত্যিই উদাহরণযোগ্য। তাদের ‘Friends of Humanity’ এলাকার শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে। সদ্য বিদায়ী প্রধান শিক্ষক সলিল বরণ পাইক বলেন , আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমার শিক্ষার্থীরাই। তাদের ভালোবাসা, সম্মান ও এই বিদায় অনুষ্ঠান আমাকে নতুনভাবে আবেগাপ্লুত করেছে।যুগ্ম সচিব মোঃ জাকির হোসেন শেখ বলেন, আমি এই বিদ্যালয়ে লেখা পড়া করেছি । এখান থেকেই আমার স্বপ্নের শুরু। তাই তোমাদের বলছি বড় হতে বড় জায়গায় যেতে হবে না; দরকার শুধু ইচ্ছে, পরিশ্রম আর সৎ পথ ধরে হাঁটা।এই গজালিয়া থেকেও দেশের বড় বড় জায়গায় পৌঁছানো সম্ভব আমি তার প্রমাণ। তোমরাও পারবে, যদি নিজের ওপর বিশ্বাস রাখো। শিক্ষকদের সম্মান করো, তারা তোমাদের জীবনের পথপ্রদর্শক। আজকের এই আয়োজন দেখে আমি বুঝলাম গজালিয়ার শিক্ষার্থীরা সত্যিই অনেক দূর যাবে। স্বপ্ন দেখো, চেষ্টা করো, আল্লাহ তোমাদের সফল করবেন।অনুষ্ঠান শেষে এসএসসি ০৭ ব্যাচের শিক্ষার্থীরা তাদের নতুন মানবিক ও শিক্ষাবান্ধব সংগঠন ‘Friends of Humanity – 07’ এর ঘোষণা দেন। সংগঠনটি, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনা ,কৃতি শিক্ষক-শিক্ষার্থীকে সংবর্ধনা ,তথ্য সংরক্ষণ ,মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা শিক্ষা–স্বাস্থ্য ও মানবিক কার্যক্রম গ্রহন করবে বলে জানান আয়োজকরা।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















