Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

বাগেরহাটে ‘আমরাই পারি’  জোটের সংলাপ অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:02:03 pm, Sunday, 30 November 2025
  • 60 বার
জেলা প্রনিধি,বাগেরহাট
বাগেরহাটে জেণ্ডার সমতা বিষয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে শহরের ধানসিড়ি হোটেলের সম্মেলন পক্ষে “নাগরিক” প্রকল্পের আওতায়  আমরাই পারি জোট, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ও উদয়ন বাংলাদেশ যৌথভাবে এই সংলাপের আয়োজন করে। অনুষ্ঠিত সংলাপে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বা‌গেরহাট শহর সমাজ‌সেবা কর্মকর্তা নাজমুস সা‌কিব। নাগরিক প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন এবং রামপাল  উপজেলার সদর ও গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের প্রতিনিধি, বাগেরহাটের বিভিন্ন এনজিও, সিভিল সোসাইটি গ্রুপ ও যুব সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করে।  এর আগে শনিবার (২৯ নভেম্বর) সকালে “নাগরিক” প্রকল্পের আওতায় “শান্তি প্রতিষ্ঠায় আন্তঃপ্রজন্ম কথোপকথন” শীর্ষক আরেকটি সংলাপ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে পরিবার ও সমাজে প্রজন্মগুলোর মধ্যে দূরত্ব, মনস্তাত্ত্বিক সংঘাত, চিন্তা ও মতের বৈপরিত্য, পরিবার ও সমাজের প্রচলিত রিতি, প্রথা, ঐতিহ্য, সংস্কৃতি প্রভৃতিতে নবীণ ও প্রবীণ প্রজন্মের দ্বন্দ্বের কারণ অনুসন্ধান করা হয় এবং এই দূরত্ব কমিয়ে প্রজন্মগুলোর মধ্যে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠায় করণীয় চিহ্নিত করা হয়। নবীণ ও প্রবীণ প্রজন্মের প্রতিনিধি, নাগরিক ফোরাম, সিএসও এবং যুব সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ গ্রহন করে।অনুষ্ঠান দু’টিতে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের (উই ক্যান) প্রধান নির্বাহী জিনাত আরা হক। সহ-সহায়ক ছিলেন সমন্বয়কারী মারুফিয়া নূর শিফা ও কর্মসূচি কর্মকর্তা নাজমুস সাকিব।
সংলাপ দুটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহান, ডিসট্রিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) সভাপতি বাবুল সরদার, ‌বিশিষ্ট আইনজীবী মে‌হেরু‌ন্নেছা, মহিলা পরিষদ জেলা কমিটির কোষাধ্যক্ষ নাদিরা আকরাম, শাপলা ফুল এর নির্বাহী পরিচালক রেহানা পারভীন লাকি, অগ্রযাত্রার নির্বাহী পরিচালক আম্বিয়া খাতুন, তরুন নেত্রী আজ‌রিন আরবী নও‌রিন, রামপাল এর নারী নেত্রী ছ‌বি রানী মন্ডল, মারুদা বেগম, সা‌বেরা তু‌লি, লিয়াকত হো‌সেন এবং রামপাল  সদর ইউ‌নিয়ন স‌চিব শু‌শিল চন্দ্র দাস প্রমূখ। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় এবং রাষ্ট্রীয় সেবা সুবিধায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে  “নাগরিক” প্রকল্পের আওতায় বাগেরহাট সদর ও রামপাল উপজেলার চারটি ইউনিয়নে নাগরিক ফোরাম কাজ করছে। জিএফএ কনসাল্টিং গ্রুপের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন ও আমরাই পারি জোট এর সহযোগিতায় এই “নাগরিক” প্রকল্পটি বাস্তবায়ন করছে উদয়ন বাংলাদেশ ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

বাগেরহাটে ‘আমরাই পারি’  জোটের সংলাপ অনুষ্ঠিত

আপডেট টাইম : 06:02:03 pm, Sunday, 30 November 2025