নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আপ বাংলাদেশের নেতাকর্মীরা।মঙ্গলবার আসরবাদ সদর উপজেলার ছয় গম্বুজ জামে মসজিদে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, আপ বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার আহবায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম,যুগ্ন আহবায়ক সাগর বিশ্বাস, সদস্য সচিব মোঃ হেলাল প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও হাফেজি মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।এরপর সন্ধ্যা সাতটায় আপ বাংলাদেশের জেলা কার্যালয়ে প্রবীনদের নিয়ে আবারও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার আহবায়ক মনিরুল ইসলাম।নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও শক্তিশালী করবে। নেতৃবৃন্দ দেশবাসীর কাছে দেশনেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















