Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:45:56 pm, Thursday, 4 December 2025
  • 58 বার
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
বুধবার (৪ ডিসেম্বর) ভোররাতে বাগেরহাট শহরের এলজিইডি মোড় এলাকায় আব্দুল কাইয়ুমের মালিকানাধীন ফার্নিচারের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের সব মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়।প্রত্যক্ষদর্শী মো. রানা জানান, দোকানের ঠিক বিপরীতেই আমাদের বাড়ি। ভোরে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি দোকান জ্বলছে। আমরা চেষ্টা করেও কিছু বাঁচাতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল কাইয়ুম বলেন, “আমার দোকানে নয়টি মেশিন ছিল—চারকুলার, ড্রি, কুল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম। সঙ্গে ছিল দুটি খাট ও পাঁচটি দরজা, যা এই সপ্তাহেই সরবরাহ করার কথা ছিল। সব প্রস্তুত ছিল, কিন্তু আগুন সবকিছু শেষ করে দিল। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের পাঁচ সদস্যের পরিবার এই দোকানের উপরই নির্ভর করত। এখন আমি সম্পূর্ণ পথে বসেছি।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

আপডেট টাইম : 05:45:56 pm, Thursday, 4 December 2025