করোনাভাইরাস সংক্রমণের কারণে দক্ষিণ এশিয়ায় ৩৯ লাখ শিশু অপুষ্টিতে ভুগতে পারে। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। সম্প্রতি মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক সমীক্ষার ভিত্তিতে ইউনিসেফ এই পরিসংখ্যান দিয়েছে। ল্যানসেটের প্রকাশিত প্রতিবেদন নিয়ে ইউনিসেফ বলছে, বিশ্বজুড়ে করোনায় আর্থসামাজিক প্রভাবে ৬৭ লাখ শিশু তীব্র রুগ্ণতার শিকার হবে। যার অর্ধেক শিশুই হবে দক্ষিণ এশিয়ার। চরম অপুষ্টির কারণে তীব্র রুগ্ণতা দেখা দেবে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। ফলে শিশুদের সঠিক বৃদ্ধি এবং বিকাশ ঘটে না। এমনকি মৃত্যুর ঝুঁকি বাড়বে। করোনার আগে ২০১৯ সালে ৪ কোটি ৭০ লাখ শিশু তীব্র রুগ্ণতায় ভুগছে। তখন বাংলাদেশে ১৭ লাখ শিশু এর শিকার হয়েছিল বলে জানায় ইউনিসেফ। এই মহামারির সময়ে দ্রুত পদক্ষেপ না নিলে এর সংখ্যা বেড়ে প্রায় ৫ কোটি ৭০ লাখে পৌঁছাতে পারে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
করোনায় দক্ষিণ এশিয়ার ৩৯ লাখ শিশু অপুষ্টিতে ভুগতে পারে
-
Reporter Name - আপডেট টাইম : 12:23:22 pm, Wednesday, 29 July 2020
- 630 বার
Tag :
জনপ্রিয় সংবাদ


























