Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

সার ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ, সভা না করে সুপারিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:18:39 pm, Monday, 8 December 2025
  • 126 বার

চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ
কর্মকর্তা ও দুইজন উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সার ডিলার
নিয়োগের সুপারিশে নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। তাঁরা সার ডিলার
নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ উপেক্ষা করে চিতলমারী
সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সার ডিলার নিয়োগের জন্য ‘মের্সাস
হাজরা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানকে সুপারিশ করেছেন। এ জন্য
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা করার কথা থাকলেও কোন সভা করা
হয়নি। এসব অনিয়মের কথা তুলে ধরে ন্যায় বিচার পেতে চিতলমারী বাজারের
বিএডিসি সার ডিলার ‘মের্সাস শেখ ব্রাদার্সে’র মালিক মোঃ ফেরদাউস
শেখ জেলা সার ও বীজ মনিটিরিং কমিটির সদস্য সচিব এবং উপজেলা সার ও বীজ
মনিটরিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছেন।
মের্সাস শেখ ব্রাদার্সের মালিক মোঃ ফেরদাউস শেখ বলেন, ‘সার ডিলার
নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০২৫ অনুযায়ী যার নিজস্ব গুদাম
আছে, যার গুদাম আয়তনে বড়, যার ব্যবসার পরিধি বেশি এবং যার ব্যবসার পূর্বের
অভিজ্ঞতা আছে তিনি এই সার ডিলার নিয়োগে অগ্রাধিকার পাবেন। কিন্তু
চিতলমারী সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ডিলার নিয়োগের সুপারিশ
নীতিমালাকে উপক্ষো করে করা হয়েছে। সব কিছুতে আমি এগিয়ে থাকলেও
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা করার কথা থাকলেও কোন সভা না করে
চিতলমারী বাজারের জীবন হাজরার মের্সাস হাজরা ট্রেডার্সকে সুপারিশ করা
হয়েছে। বিগত সরকারের আমলে জীবন হাজরার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সার
কেলেঙ্কারীর বহু অভিযোগ রয়েছে। একজন বিতর্কিত সার কালোবাজারী
ব্যবসায়ীকে পুনরায় সুপারিশ করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর এসব
কর্মকান্ডে অনৈতিক সুবিধা নিয়ে চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ
সিফাত আল মারুফ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুকেশ গোলদার,
উপ-সহকারী কৃষি কর্মকর্তা অলোক মজুমদার ও শংকর মজুমদার জড়িত রয়েছেন। এ
ঘটনার প্রতিকার পেতে আমি গত ১ ডিসেম্বর জেলা সার ও বীজ মনিটিরিং
কমিটির সদস্য সচিব এবং বাগেরহাট কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক ও উপজেলা
সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা
বরাবরে লিখিত অভিযোগ করেছি।’
মের্সাস হাজরা ট্রের্ডাসের মালিক জীবন হাজরা বলেন, ‘বিগত দিনে আওয়ামী
লীগের প্রভাব খাটিয়ে আমি কোন সার কেলেঙ্কারীর সাথে জড়িত ছিলাম না। ন্যায়
সংগতভাবে সারের ব্যবসা করে আসছি।’
এ ব্যাপারে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর
রহমান বলেন, ‘উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা না করেই মের্সাস
হাজরা ট্রেডার্সকে সুপারিশ করা হয়েছে। যা ওই কমিটির অধিকাংশ সদস্য
জানেন না।’
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর মজুমদার বলেন, ‘অফিসের লিখিত নির্দেশে
আমরা তদন্তে গিয়েছিলাম। তদন্তে শেখ ব্রাদার্সের গোডাউন ২৫ হাজার ফুট

এবং হাজরা ট্রেডার্সের গোডাউন ১৫ হাজার ফুট পাওয়া গেছে। আমরা সেই
মোতাবেক প্রতিবেদন দাখল করেছি।’
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত আল মারুফ জানান, উপজেলা
সার ও বীজ মনিটরিং কমিটির সভা ডাকলে কোরাম পূরণ হয় না। তাই মাসিক
আইন শৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপনের ভিত্তিতে মের্সাস হাজরা ট্রেডার্সকে
সুপারিশ করা হয়েছে।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন,
‘অভিযোগ পেয়েছি বাগেরহাট থেকে তদন্ত টীম এসে তদন্ত করেছে। বিষয়টি
নিয়ে আমরা পুনরায় বসবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সার ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ, সভা না করে সুপারিশ

আপডেট টাইম : 06:18:39 pm, Monday, 8 December 2025