Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো ১০০ মণ ধান ও ৬০ বিঘা জমির খড় 

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:26:49 pm, Monday, 8 December 2025
  • 181 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কৃষকের ১০০ মণ ধান ও ৬০ বিঘা জমির খড়ের পালা পুড়ে ভস্মিভূত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভর মাঝগ্রামের শুকবর আলী তালুকদারের ছেলে গোলাম মোস্তফার বাড়ি সংলগ্ন এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আমন মৌসুমে কৃষক গোলাম মোস্তফা ও তার চাচা জোব্বার আলী তালুকদার জমি থেকে ধান কেটে বাড়ি সংলগ্ন খোলায় নিয়ে এসে ধান মাড়াই করে। ধান মাড়াই শেষে আলাদা করে ৬০ বিঘা জমির ৫টি খড়ের পালা দেয় এবং ৬ বিঘা জমির ধান মাড়াই শেষ না হওয়ায় ধানের বোঝাগুলো স্তুপ করে খোলাতেই রেখে দেয়। এমতাবস্থায় রবিবার গভীর রাতে ওই ৫টি খড়ের পালায় ও ধানের বোঝার স্তুপে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এতে আনুমানিক ৪ লাখ টাকার ধান ও খড় পুড়ে গেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষক গোলাম মোস্তফা। তিনি জানান, কেবা কারা শত্রুতামূলকভাবে এই অগ্নিসংযোগ করে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১০০ মণ ধান ও ৬০ বিঘা জমির খড় পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এছাড়াও গাছপালার ক্ষতিসাধন হয়েছে। তিনি আরো জানান, গভীর রাতে প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভেঙে গেলে বাহিরে এসে দেখি খড়ের পালা ও ধানের বোঝার স্তুপে দাউদাউ করে আগুন জ্বলছে। আমরা প্রাণপণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পরিনি। এ ঘটনায় তিনি নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নন্দীগ্রাম থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো ১০০ মণ ধান ও ৬০ বিঘা জমির খড় 

আপডেট টাইম : 11:26:49 pm, Monday, 8 December 2025