চিতলমারী প্রতিনিধি
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই
প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলায় আন্তর্জাতিক
দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর)
সকাল ৯ টায় উপজেলা চত্বরে দুর্নীতিবিরোধী সম্বলিত ব্যানার স্থাপন, জাতীয়
সংগীত পরিবেশন, জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়ানো,
উদ্বোধনের ঘোষণা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা
সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুদের ডিজিএম আব্দুল ওয়াদুদ, উপজেলা জামায়াত
ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, চিতলমারী বাজার ব্যবসায়ী
ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শোয়েব হোসেন গাজী ও সাধারণ সম্পাদক
শেখ আসাদুজ্জামান আসাদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চিতলমারী উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
-
Reporter Name - আপডেট টাইম : 05:35:00 pm, Tuesday, 9 December 2025
- 219 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















