Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রাতে ছেঁড়া হলো এনসিপির বাগেরহাট জেলা কার্যালয়ের সাইনবোর্ড।

  • Reporter Name
  • আপডেট টাইম : 01:09:06 pm, Tuesday, 16 December 2025
  • 736 বার

বাগেরহাট প্রতিনিধি

নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা কার্যালয়ের প্রধান ফটকের সাইনবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে পৌরসভার ভেতরে রাজনৈতিক ব্যানার খোলার কথা বলে পৌরসভা কর্তৃপক্ষের একদল পরিচ্ছন্ন কর্মীরা এনসিপির জেলা কার্যালয়ের সাইনবোর্ড ছিঁড়ে রেখে চলে যায় বলে অভিযোগ করেছে স্থানীয়রা ও এনসিপি নেতারা। ঘটনাটি ঘটে বাগেরহাট শহরের খানজাহান আলী রোডের মিঠাপুকুর পাড় এলাকায় অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা কার্যালয়ে এসে নেতাকর্মীরা প্রধান ফটকের সাইনবোর্ড ছেঁড়া অবস্থায় দেখতে পান।স্থানীয় দোকানের কর্মচারী মোঃ সাইদুল বলেন,আমরা বারবার নিষেধ করেছি, অনুরোধ জানিয়েছি যেন সাইনবোর্ডটি না ছেঁড়া হয়। কিন্তু এসব কথার কোনো তোয়াক্কা না করে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা জোরপূর্বক সাইনবোর্ডটি ছিঁড়ে ফেরে পরবর্তীতে অন্য পরিচ্ছন্ন কর্মী মানা করলে ওই অবস্থায় রেখে চলে যান।বাগেরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার বলেন, আমরা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে কার্যালয়ে এসে দেখি আমাদের মেইন ফটকের সাইনবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।বাগেরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান বলেন, এ ধরনের কোনো সাইনবোর্ড ছিঁড়ে ফেলার বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

রাতে ছেঁড়া হলো এনসিপির বাগেরহাট জেলা কার্যালয়ের সাইনবোর্ড।

আপডেট টাইম : 01:09:06 pm, Tuesday, 16 December 2025