মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে “দক্ষতা নিয়ে যাবো বিদেশে, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ বলেন, বিদেশে যাওয়ার আগে দক্ষতা অর্জন ও বৈধ পথে বিদেশ গমন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ পথে বিদেশে গেলে
প্রবাসীরা নানাভাবে হয়রানি ও প্রতারণার শিকার হন। তাই সরকারিভাবে অনুমোদিত চ্যানেল ব্যবহার করে বিদেশে যাওয়ার জন্য তিনি সকলকে আহ্ধসঢ়;বান জানান। তিনি আরও বলেন, প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যা জাতীয় উন্নয়নের একটি প্রধান চালিকাশক্তি। প্রবাসীদের অধিকার রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি
উল্লেখ করেন। আলোচনা সভায় অভিবাসীদের নিরাপদ, দক্ষ ও নিয়মতান্ত্রিক
বিদেশগমন, প্রবাসীদের সামাজিক নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ এবং রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। এর পূর্বে অভিবাসীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন–মোঃ হাবিবুল্লাহ
-
Reporter Name - আপডেট টাইম : 02:48:52 pm, Thursday, 18 December 2025
- 166 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










