আল আমিন খান,বাগেরহাট
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা, ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা শহীদ শরীফ ওসমান হাদীর খুনিদের দ্রুত সর্বোচ্চ বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
“আমরা হাদি হবো” শ্লোগানে শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপি বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, যুগ্ন সমন্বয়কারী সৈয়দ আবিদ আহমাদ, জেলা কমিটির সিনিয়র সদস্য লাবীব আহমদ, শেখ আল আমিন, আল আমিন খান সুমন, এডভোকেট আলামিন, জেলা যুবশক্তির ইশতিয়াক হোসেন জামি, মো: সাব্বির মীর সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ যুব ও কৃষক উইংয়ের নেতাকর্মীরা।বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















