Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র পরিদর্শন বহরবুনিয়া ইউনিয়নে প্রশাসন–আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:47:06 pm, Tuesday, 23 December 2025
  • 200 বার

মোরেলগঞ্জ প্রতিনিধি
আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর প্রতিনিধিরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত এই পরিদর্শনে নেতৃত্ব দেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ নির্বাচন অফিসার, মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট এ এম গনিউম মাহমুদ।পরিদর্শনকালে বহরবুনিয়া ইউনিয়নের নির্বাচনের জন্য প্রস্তুত ৬টি ভোটকেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা হয়। ভোটারদের যাতায়াত ব্যবস্থা, কেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, ভোট গ্রহণ ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—
বিএনপি সভাপতি মোঃ ফিরোজ হাওলাদার,জামায়াতে ইসলামী বহরবুনিয়া ইউনিয়ন আমীর এইচ এম গিয়াসউদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি এমামুল খাঁন, বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা নাজমুল সাকিব রাখি, এবং ইউনিয়ন সচিব রাজিব মন্ডল। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সকল পক্ষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সভায় উপস্থিত রাজনৈতিক নেতারাও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় করেন এবং ভোটগ্রহণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র পরিদর্শন বহরবুনিয়া ইউনিয়নে প্রশাসন–আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি

আপডেট টাইম : 06:47:06 pm, Tuesday, 23 December 2025