বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট: বাগেরহাটে অসহায়, দরিদ্র ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের সরকারি পিসি কলেজ সড়কে সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়। সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। এসময়, বাগেরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোরশেদ, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, আশ বাংলাদেশ-এর পরিচালক মোঃ কামরুজ্জামান, আশার আলো বাংলাদেশ-এর পরিচালক মোঃ কামাল, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আসাদসহ বিভিন্ন শ্রেনি পেশার
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন স্থানীয় শতাধিক শীতার্তদের মাঝে চাঁদর, হুডি, সোয়েটার প্রদান করা হয়। তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে খুশি দরিদ্ররা। রাশিদা বেগম (৫৫) বলেন,শীত খুব বেশি পড়েছে, রাতে ঘুমানো কষ্টকর হয়ে যাচ্ছিল। আজ কম্বল আর চাদর পেয়ে অনেক স্বস্তি লাগছে। এমন সাহায্য আমাদের জন্য অনেক বড় পাওয়া। আবদুল মালেক (৪৮) বলেন,দিনে কাজ করি, রাতে শীতের যন্ত্রণা বেশি। ফুলহাতা গেঞ্জি পেয়ে খুব খুশি হয়েছি। এই শীতে এগুলো অনেক কাজে আসবে। সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল বলেন, প্রতিষ্ঠার পর থেকে সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা মানুষের জন্য কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
-
Reporter Name - আপডেট টাইম : 05:54:51 pm, Thursday, 1 January 2026
- 593 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















