Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:50:08 pm, Saturday, 3 January 2026
  • 132 বার

জেলা প্রতিনিধি,বাগেরহাট

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আসছি আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। তিনি বলেন, সমাজের অসহায়, প্রতিবন্ধী, প্রবীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে একটি সমতাভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সেফাইনুর আরেফিন এবং উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম। তারা সমাজকল্যাণমূলক কার্যক্রমে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস সমাজসেবা অধিদপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং সমাজ উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।উল্লেখ্য, সারাদেশের ন্যায় স্থানীয়ভাবেও জাতীয় সমাজসেবা দিবস উদযাপনের মাধ্যমে সমাজকল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : 05:50:08 pm, Saturday, 3 January 2026