Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগ   পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:22:32 pm, Monday, 12 January 2026
  • 79 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে কর্মরত বিভিন্ন পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাগেরহাট উপজেলাপ্রেসক্লাব। প্রচণ্ড শীতে মাঠপর্যায়ে কাজ করা হকারদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।সোমবার (১২ জানুয়ারি) সকালে  শহরের রেল রোডস্থ বাগেরহাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাগেরহাটের বিভিন্ন পত্রিকার হকারদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম
হাওলাদার, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান বাদল, নির্বাহী সদস্য শ্যামল ঘোষ ও এনামুল ইসলাম খান।
এ সময় ক্লাবের সভাপতি মাসুম হাওলাদার বলেন, পত্রিকার হকাররা প্রতিদিন ভোর থেকে পরিশ্রম করে সংবাদপত্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। শীতের কনকনে ঠান্ডার মধ্যেও তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের কষ্টের কথা বিবেচনা করেই প্রেসক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক তানভীর সোহেল বলেন, সমাজের অবহেলিত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো প্রেসক্লাবের একটি চলমান কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে পত্রিকার হকাররা সন্তোষ প্রকাশ করেন এবং বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগ   পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট টাইম : 03:22:32 pm, Monday, 12 January 2026