বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের বান্দারহাট এলাকায় এক প্রবাসীর দান করা কবর স্থানের জমি নিয়ে দন্ধে একধিক মামলা দায়ের হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে যে কোন সময় রক্তক্ষায়ী সংর্ঘসের আশঙ্কা করছেন এলাকাবাসি। বান্দারহাট এলাকার প্রবাসি শরিফুল ইসলাম শাওন কবরস্থানের জন্য কিছু জমিদান করলে প্রতিপক্ষ একটি প্রভাবশালী মহল কবরস্থানের নির্ধারিত জমিতে সাটানো সাইনবোর্ড রাতের আধারে ভাংচুর করলে উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযোগ উঠেছে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পৈত্রিক সম্পত্তির একটি অংশ দখল করে এক বিঘা ফসলী জমির ধান কেটে নেওয়ার এলাকার একটি প্রভাশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পিতা বাগেরহাট জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক শাহানুর রহমান শাহিন বাদি হয়ে স্থানীয় খোকা মুন্সীসহ ৮ জনের বিরুদ্ধে বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালতে একটি মামলা দায়ের করেছেন। সরেজমিন সোমবার ও প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পিতা জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক শাহানুর রহমান শাহিনের ক্রয়কৃত ও পৈত্রিক ৫ একর সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। সম্প্রতি একই এলাকার সৌদি প্রবাসী মালেক হাওলাদারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার ছত্রছায়ায় থাকা লোকজন স্থানীয় আবুল কালাম চাপরাশী শাহিনুরের ১৫ শতক জমি দখল করে দোকান ঘর নির্মাণ তাদের দানকৃত কবরস্থানের জমি দখলের জন্য ছেলে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের নামে সাইনবোর্ড তুলে ফেলে দেওয়াসহ তাদের বর্গাকৃত চাষি মিজানুর রহমান বেপারী চাষাবাদকৃত এক বিঘা জমির আমন ধান জোরপূর্বক
কেটে নিয়ে মিজানুর রহমানকে নাশকতা মামলা ও তার ছেলে ফরিদ বেপারীকে মিথ্যা মামলায় জড়িয়ে ৪ মাস জেল হাজত খেটেছেন বলে কৃষক মিজানুর জানান। এ ছাড়াও নিরীহ মানুষকে হয়রানি করছেন এলাকার প্রভাবশালী মালেক হাওলাদারের লোকজন। তারই ছাত্রছায়ায় থাকা স্থানীয় কতিপয় ভাড়াটিয়া বাহিনী দিয়ে ধান কাটা মৌসুম এলেই জমি
থেকে জোরপূর্বক ধান কেটে নেওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে ওই প্রবাসীর
পরিবারটিকে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পিতা শাহানুর রহমান শাহিন বাগেরহাট বিজ্ঞ
আদালতসহ বিভিন্ন দপ্তরে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী প্রবাসীর পিতা শাহানুর রহমান শাহিন বলেন, প্রভাবশালী মালেক হাওলাদারের ছত্রছায়ায় থাকা স্থানীয় কতিপয় লোকজন তার জমির ধান কেটে নেওয়াসহ জমি দখল করে রেখেছেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জেলা শহরে অবস্থান করছি। তাদের ভয়ে কেউ মুখ খুলে কথা বলার সাহস পায়না। ন্যায় বিচারের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে মালেক হাওলাদার বলেন, ৫ বিঘা জমি নিয়ে শাহানুর রহমান শাহিন ওরফে কালুর সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। এক বিঘা জমির ধান কাটার বিষয় সঠিক নয়। ওখানে তার কোন জমি নেই।তাদের অনেক জমি বিক্রি করেছে। কিছু জমি রয়েছে। তিনি কাউকে হয়রানি করছে না।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে কবর স্থানের জমি নিয়ে দন্ধ, সংর্ঘসের আশঙ্কা
-
Reporter Name - আপডেট টাইম : 04:33:21 pm, Monday, 12 January 2026
- 184 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










