Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ, আ.লীগ করে ভুল বুঝতে পেরেছি

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:10:42 pm, Tuesday, 13 January 2026
  • 286 বার

কুড়িগ্রাম প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ করে ভুল বুঝতে পেরে এবং অজান্তে পদ পেয়েছেন দাবি করে দুই নেতা পদত্যাগ করেছেন।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টিমির চর ইউনিয়নের নটারকান্দি বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন।পদত্যাগ করা দুই নেতা হলেন—চিলমারী উপজেলার অষ্টিমির চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফুলমিয়া ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির।সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ফুলমিয়া লিখিত বক্তব্যে বলেন, আমি ২০০১ সাল থেকে এখন পর্যন্ত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত তিন বছর আগে এলাকার উন্নয়নের স্বার্থে এবং স্থানীয় লোকজনের চাপে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে বাধ্য হই। কিন্তু এলাকার উন্নয়নে সবার সঙ্গে যোগাযোগ থাকলেও দলীয় কার্যকলাপে আমি নিষ্ক্রিয় ছিলাম। এমতাবস্থায় আমি আমার সকল ভুল বুঝতে পেরে আমার দলীয় সব ধরনের পদপদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম এবং সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করলাম।পদত্যাগ করা আরেক নেতা মোসলেম উদ্দিন ফকির বলেন, বিগত দিনে আমার অজান্তে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিতে সদস্য হিসেবে নাম লেখা হয়। কিন্তু আমি দলের কোনো কার্যক্রমে জড়িতও নই। আমি আজ থেকে ওই পদপদবি থেকে অব্যাহতি নিলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ, আ.লীগ করে ভুল বুঝতে পেরেছি

আপডেট টাইম : 06:10:42 pm, Tuesday, 13 January 2026