Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

সুন্দরবনে ফিশিং ট্রলারসহ ৫ জেলে অপহৃত মুক্তিপণ দিয়ে ফিরেছেন দুই জেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:16:48 pm, Sunday, 18 January 2026
  • 213 বার

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলীয় শেলারচর এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা একটি ফিশিং ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করেছে।শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত জেলেদের মুক্তির বিনিময়ে জনপ্রতি এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বনদস্যুরা।সুন্দরবন বিভাগ সূত্রে জানা গেছে, অপহৃত পাঁচ জেলে সবাই বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা। তারা হলেন— কচি (৪৫), হিরক (৩৫), সালাম (৪০), রবিউল (৩৫) ও মুজাহিদ (২৬)। তাদের বাড়ি রামপালের বাশতলী এলাকায়।অপহৃত জেলেদের মহাজন ও মৎস্য ব্যবসায়ী শেখ নুরুল হক (রামপাল) জানান, শনিবার রাতে তার আটজন জেলে সুন্দরবনের শেলারচর রেঞ্জের কালামিয়া এলাকায় একটি ফিশিং ট্রলার নিয়ে মাছ ধরছিলেন। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা একটি নৌকায় করে এসে জেলেদের মারধর করে। পরে তিনজন জেলেকে ছেড়ে দিয়ে পাঁচজনকে ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় বনদস্যুরা মুক্তিপণের দাবিতে মোবাইল নম্বর দিয়ে যায়।এদিকে, একই বনদস্যু বাহিনীর হাতে তিনদিন আগে (১৫ জানুয়ারি) সুন্দরবনের দুবলার আমবাড়ীয়া এলাকা থেকে অপহৃত দুই জেলে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) সকালে তারা শেলারচরে ফিরে আসেন।ফিরে আসা দুই জেলের মহাজন পাথরঘাটা উপজেলার শহিদ নাজির বলেন ,শনিবার বিকেলে বনদস্যুদের দেওয়া দুইটি বিকাশ নম্বরে মোট এক লাখ ২০ হাজার টাকা পাঠানোর পর বনদস্যুরা তাদের ছেড়ে দেয়। মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া জেলেরা হলেন— বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের আ. কাদের (৩৫) ও খোন্তাকাটা গ্রামের বিউল মোল্লা (৩০)।সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, শেলারচর এলাকায় পাঁচ জেলে অপহরণ এবং এর আগে দুই জেলের মুক্তিপণের মাধ্যমে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।তিনি আরও বলেন, সুন্দরবনে বনদস্যুদের দমন করা না গেলে চলতি মৌসুমে দুবলার শুটকি পল্লীতে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

সুন্দরবনে ফিশিং ট্রলারসহ ৫ জেলে অপহৃত মুক্তিপণ দিয়ে ফিরেছেন দুই জেলে

আপডেট টাইম : 08:16:48 pm, Sunday, 18 January 2026