বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট -২ (বাগেরহাট সদর কচুয়া ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের কাছারি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট -২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। যাত্রাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খায়রুল আজাদ আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ শমসের আলী মোহন, মহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন তার বক্তব্যে বলেন, এই নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। দেশনায়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষের বিরুদ্ধে দলীয় পরিচয়ে কেউ কেউ বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। তিনি আরও বলেন, এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
-
Reporter Name - আপডেট টাইম : 10:44:07 pm, Tuesday, 27 January 2026
- 139 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















