Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

ঘোড়ায় ডিম পাড়েনা, দুধ কিংবা মাংসও খাওয়া যায় না, ঘোড়া দিয়ে মানুষ করবে কি- বেমরতা ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভায় ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:56:13 pm, Wednesday, 28 January 2026
  • 81 বার

বাগেরহাট প্রতিনিধি

ঘোড়ায় ডিম পাড়েনা, দুধ কিংবা মাংসও খাওয়া যায় না। ঘোড়া দিয়ে হালচালও করা যায় না। ঘোড়া দিয়ে মানুষ করবে কি। আপনার আমারতো দুইবেলা ভাত খেয়ে বাঁচতে হবে। আমি জানিনা উনি কোন দল থেকে কিভাবে দাঁড়িয়েছেন। দীর্ঘ ১৭ বছর এলাকায় ছিল না। দলীয় নেতাকর্মীদের খোঁজ রাখেনি। এখন এসেছে নির্বাচন করতে। এটা প্রতারণা। আপনারা কেউ এই প্রতারনার ফাঁদে পা দিবেন না। প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন বাগেরহাট ২ (সদর কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।বেমরতা ইউনিয়ন বিএনপির সভাপতি আকরামুজ্জামান রিক্তর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, ফকির তারিকুল ইসলাম, শরিফ মোস্তফাজামান লিটু, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল (সাংবাদিক), জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুবনেতা আইয়ুব আলী মোল্লা বাবু, মনিরুজ্জামান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডালিম ফকির, স্বেচ্ছাসেবক দল নেতা হৃদয় ফকির, মলঙ্গি আসাদুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলসহ ইউনিয়ন-বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বেমরতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহিদুল ইসলাম রানা।প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আরো বলেন, দেশে এখন দাঁড়িপাল্লা চলে না, দাঁড়িপাল্লার বিকল্প স্কেল দিয়ে মাপ ঝোপ করা হয় ধানের শীষ মার্কা, উন্নয়নের মার্কা। বিএনপি ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়। ভিন্ন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা হলে কঠোর হস্তে দমন করা হবে। আমরা সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করতে চাই। বিএনপি ক্ষমতায় আসলে এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। সারাদেশে ধানের শীষের জোয়ার বইছে। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ঘোড়ায় ডিম পাড়েনা, দুধ কিংবা মাংসও খাওয়া যায় না, ঘোড়া দিয়ে মানুষ করবে কি- বেমরতা ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভায় ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন

আপডেট টাইম : 08:56:13 pm, Wednesday, 28 January 2026