বাগেরহাট প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর- কচুয়া) আসনে ধানের
শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ১নং কাড়াপাড়া
ইউনিয়ন বিএনপির আয়োজনে বাগেরহাট খুলনা মহাসড়কের মেঘনিতলা বাজারে উক্ত
জনসভা অনুষ্ঠিত হয়। কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলোম মোল্লা
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির
সদস্য বাগেরহাট-২ (সদর- কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী
ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে অবশ্যই সকলকে ঐক্যবধ্য ভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আজ আমরা অধিকার আদায়ে রাজপথে নেমেছি। কোনো ভয়ভীতি দেখিয়ে বা ষড়যন্ত্র করে ধর্মের নামে প্রতারণা করে ধানের শীষের গণজোয়ার আটকানো যাবে না। জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ
মোজ্জাফ্ফর রহমান আলম , জেলা বিএনপির সদস্য খাঁন মনিরুল ইসলাম, সদর
উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক
সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলা
মহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তার। এ সময় অত্র ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনসভা
-
Reporter Name - আপডেট টাইম : 07:13:42 pm, Thursday, 29 January 2026
- 488 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















