Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

দলের নাম ভাঙ্গিয়ে অসাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত হলে ব্যবস্থা নেওয়া হবে- ডেমা ইউনিয়নের নির্বাচনী জনসভায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:19:29 pm, Sunday, 1 February 2026
  • 240 বার

জেলা প্রতিনিধি,বাগেরহাট

বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ সন্ত্রাসীদের এই দলে কোন ঠাঁই হবে না। সরকারি খাল অবমুক্ত করা হবে। সুপেয় পানির জন্য এই অঞ্চলে ওয়াটার রিজার্ভ ট্যাংক স্থাপন করা হবে। আপনার একটি ভুলের কারণে এই দেশ জঙ্গিবাদের দিকে যেতে পারে। সুতরাং ভুল করলে চলবে না। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিক দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের ডেমা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে নির্বাচনী জনসভায় কথাগুলো বলেছেন বাগেরহাট -২ (সদর কচুয়া) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।জনসভায় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান,সদর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, বিএনপি নেতা আখতারুজ্জামান , যুব নেতা সোহেল তরফদার, মনিরুজ্জামান সোহাগ, মনিরুজ্জামান মান্না।ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওয়াহিদুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক রাজীব তরফদার, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী মল্লিক স্পিকার, নাজমুল তরফদার, শেখ আফজাল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, আলহাজ্ব মতিয়ার রহমান, জাকারিয়া সোহাগ, মোতালেব তরফদার, নকিব শহিদুল ইসলাম, নকিব শফিকুল ইসলাম, জিল্লুর রহমান তরফদার, শেখ নিজামুদ্দিন, সুলতান হাওলাদার সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।জনসভায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আরো বলেন, নির্বাচিত হলে সর্ব প্রথমে ডেমা ইউনিয়ন বিএনপির জনপ্রিয় নেতা মরহুম সজীব হত্যার বিচার করা হবে। দিলে যাতে লবণ পানি প্রবেশ করতে না পারে এবং কৃষকেরা ধান ও সবজি চাষ করে স্বাবলম্বী হতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। মাদককে চিরতরে নির্মূল এবং খেলার মাঠ নির্মাণ করা হবে। হিন্দু সম্প্রদায়ের সকল ভাইবোনদের নিরাপত্তা দেওয়া হবে। এই দেশ এই মাটি এখানেই আমার শিকড়, এই দেশে জন্মেছি আর এ দেশ এ অঞ্চলের মানুষের সেবা করে মরতে চাই বলে জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

দলের নাম ভাঙ্গিয়ে অসাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত হলে ব্যবস্থা নেওয়া হবে- ডেমা ইউনিয়নের নির্বাচনী জনসভায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

আপডেট টাইম : 07:19:29 pm, Sunday, 1 February 2026