Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: অধ্যক্ষ আব্দুল আলীম

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:18:12 pm, Friday, 6 February 2026
  • 30 বার

জেলা প্রতিনিধি,বাগেরহাট

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, ‘আমরা সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ—সবার জন্যই বাংলাদেশ।’শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সন্ন্যাসী এসপি রশিদিয়া হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘আল্লাহর বিধান কখনো কারও ওপর জুলুম করতে পারে না। বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র নির্ভরযোগ্য উৎস হলো আল্লাহর দেওয়া বিধান। আমরা এই জাতিকে আর বিভক্ত হতে দেব না। এজন্য আমাদের ১১ দলীয় জোটের স্লোগান— “ঐক্যবদ্ধ বাংলাদেশ।”’অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। শিশুরা প্রয়োজনীয় পুষ্টি ও সুস্বাস্থ্যের মাধ্যমে বেড়ে উঠে সুনাগরিক হবে এবং শিক্ষা শেষে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান পাবে। মা, বোন ও কন্যারা পাবে পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা।’গত কয়েক দশকের রাজনৈতিক বাস্তবতার সমালোচনা করে তিনি বলেন, ‘গত ৫৪ বছর ধরে দেশে ভীতির রাজত্ব কায়েম করা হয়েছে। গত জুলাইয়ে যারা বুক চিতিয়ে লড়াই করে রক্ত দিয়েছে ও পঙ্গুত্ব বরণ করেছে, তাদের অঙ্গীকার ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়া।

দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ। দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। বংশানুক্রমিক ও পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধ করা হবে। রাজনীতি হবে মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে।’

তিনি আরও বলেন, ‘প্রতিবেশী দেশসহ সারা বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’

উপজেলার খাউলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওয়াদুদ আকনের সভাপতিত্বে জনসভায় স্থানীয় ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: অধ্যক্ষ আব্দুল আলীম

আপডেট টাইম : 08:18:12 pm, Friday, 6 February 2026