Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে টলির ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত-৪

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:42:15 pm, Monday, 9 February 2026
  • 525 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে কাঠ বোঝাই টলির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।সোমবার (৯ ফেব্রুয়ারি, বাগেরহাট সদর থানাধীন দড়াটানা ব্রিজ পার হয়ে চিংড়ি গবেষণা কেন্দ্র সংলগ্ন আর্মি ক্যাম্পের সামনে পিরোজপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যান ব্রিজ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই একটি টলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যান ও টলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।দুর্ঘটনার পর বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র আর্মি ক্যাম্পের ২৩ আরই ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। মেডিকেল অফিসার মেজর হুমায়ুন ও ক্যাপ্টেন তৌহিদের নেতৃত্বে আহতদের সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালে নেওয়ার পর ভ্যানচালক মো. কামরুল শেখ পিতা: সিরাজুল শেখ, গ্রাম: ভাতশালা, থানা: বাগেরহাট সদর, কে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে ভ্যানযাত্রী রনি হাওলাদার পিতা: মারুফ হাওলাদার, গ্রাম: সুলতানপুর, এর অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।অন্য আহতরা হলেন আওয়াল সরদার পিতা: রুহুল আমিন, গ্রাম: সুলতানপুর, টলিতে থাকা সোহেল মৃধা পিতা: স্বাধীন মৃধা, গ্রাম: সাইনবোর্ড, কচুয়া ও শরিফুল ডাকুয়া পিতা: সিদ্দিক ডাকুয়া, গ্রাম: আঠারোগাতি, মোড়েলগঞ্জ। তারা বর্তমানে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।নিহত ভ্যানচালক কামরুল শেখের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বাগেরহাট সদর থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে টলির ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত-৪

আপডেট টাইম : 08:42:15 pm, Monday, 9 February 2026