Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটের ৪টি আসনের ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিটিভি ক্যামেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : 01:23:53 pm, Tuesday, 10 February 2026
  • 540 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের চারটি সংসদীয় আসনের ৪০৯টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। জেলার ৫৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮৬টি ভোট কেন্দ্রকে উচ্চ মাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ ২২৩টি ও  সাধারণ ১৩৮টি ভোট কেন্দ্র। জেলার সব ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার(৯ফেব্রুয়ারী) রাত ১১টায় বাগেরহাট জেলা পুলিশের আয়েজনে প্রেস ব্রিফিংএ এ তথ্য নিশ্চিত করেছেন খূলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক। জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিং এ পুলিশ সুপার মোঃ হাছান চৌধুরীসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বাগেরহাটের রিটার্নীং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, বাগেরহাটের চারটি আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বাগেরহাটে মোট ৫৪৭টি ভোট কেন্দ্রে ভোট হবে। এরমধ্যে ১৮৬টি ভোট কেন্দ্র উ”চমাত্রার ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ ২২৩টি ও সাধারণ ১৩৮টি ভোট কেন্দ্র। সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবারে প্রতিটি ভোট কেন্দ্রে ১৩জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে এরমধ্যে তিনজন থাকবে সশস্ত্র। থাকবে সশস্ত্র পুলিশ সদস্য। এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র‌্যাব নিরাপত্তায় নিয়োজিত থাকবে। বাগেরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোট উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান এই কর্মকর্তা।বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষ শহীদুল ইসলাম, বলেন, সিসিটিভি ক্যামেরা স্থপন করে ভোট কেন্দ্রটিকে পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় নিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচন সংশ্লিষ্টরা ভালভাবে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে। সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহনে সহায়ক হবে বলে মনে করছেন এই কর্মকর্তা।বাগেরহাটের চারটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পাটি, স্বতন্ত্রসহ মোট ২৩ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাগেরহাট-১(ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে ১৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০টি অতি গুরুত্বপূর্ন ৫৬টি গুরুত্বপূর্ন ও ৫১টি সাধারন ভোট কেন্দ্র রয়েছে।

বাগেরহাট-২(বাগেরহাট সদর-কচুয়া) আসনে ১৩৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৪টি অতি গুরুত্বপূর্ন ৭১টি গুরুত্বপূর্ন ও ২৪টি সাধারন ভোট কেন্দ্র রয়েছে।

বাগেরহাট-৩(মোংলা-রামপাল) আসনে ১০৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬টি অতি গুরুত্বপূর্ন ৪৭টি গুরুত্বপূর্ন ও ৩৩টি সাধারন ভোট কেন্দ্র রয়েছে।

বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৬টি অতি গুরুত্বপূর্ন ৪৯টি গুরুত্বপূর্ন ও ৩০টি সাধারন ভোট কেন্দ্র রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটের ৪টি আসনের ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিটিভি ক্যামেরা

আপডেট টাইম : 01:23:53 pm, Tuesday, 10 February 2026