Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

শরণখোলায় নির্বাচনী পরবর্তী সহিংসতা যুবদল নেতা সহ আহত ১০, আশঙ্কাজনক-৪

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:46:59 pm, Friday, 13 February 2026
  • 84 বার

বাগেরহাট প্রতিনিধি

নির্বাচন শেষ হলেও উত্তাপ কমেনি। বরং সমঝোতার বৈঠক ঘিরেই আবার রক্ত ঝরল বাগেরহাটের শরণখোলাের সোনাতলা এলাকায়।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সোনাতলায় এক দফা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে শুক্রবার সকালে সমঝোতার কথা বলে উভয় পক্ষ বসে। কিন্তু কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, জামায়াত সমর্থিত একটি পক্ষ অতর্কিত হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।আহতদের মধ্যে রয়েছেন—যুবদল নেতা হালিম খান, রুল হক ফরাজী ফুলসোনা বেগম, ইব্রাহিম বেপারী, মাসুম ফরাজী, সুমন ফরাজী, কবির ফরাজী, রুবেল খান , রিয়াদুল ফরাজী, ও জসিম ঘরামী।গুরুতর আহত দুইজনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন।একজন প্রত্যক্ষদর্শী বলেন, সমঝোতার জন্য বসেছিল সবাই। কিন্তু হঠাৎ করেই উত্তেজনা বাড়ে। তারপরই লাঠিসোঁটা নিয়ে হামলা হয়।এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করছে। তিনি আরও জানান, নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

শরণখোলায় নির্বাচনী পরবর্তী সহিংসতা যুবদল নেতা সহ আহত ১০, আশঙ্কাজনক-৪

আপডেট টাইম : 02:46:59 pm, Friday, 13 February 2026