বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার বসত বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে সম্পূর্ণ বাড়ি ভস্মিভূত হয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে চিংড়াখালী ইউনিয়নের ২৯৬ নং সিকে সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রুলিয়া বেগমের বসত বাড়িতে অগ্নিকান্ড ঘটনা ঘটেেছ। এতে সম্পূর্ণ বসত বাড়ি ভস্মিভূত হয়ে কমপক্ষে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। অগ্নিকান্ডে সময় বাড়িতে কেউ ছিলনা । বাড়ি ছিল তালাবন্ধ ছিল। চিংড়াখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুলিয় বেগম জানান, তিনি রাজনৈতিক কারনে দীর্ঘদিন ধরে দৈবজ্ঞহাটী ইউনিয়নের ভাড়া বাসায় থাকেন।মাঝে মধ্যে দেখাশোনার জন্য বাড়িতে আসে আবার চলে আসতো । পূর্বশত্রুতার জের ধরে কে বা কাহারা পরিকল্পিতভাবে শত্রুপক্ষের লোকেরা রাতের আধারে তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। নিকটস্থ ফাঁড়ি পুলিশ ও বিএনপি নেতা সোমনাথ দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















