Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে নিজ এলাকায় ফুলে ফুলে শিক্ত প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম 

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:50:14 pm, Friday, 20 February 2026
  • 42 বার

বাগেরহাট প্রতিনিধি

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম শুক্রবার নিজ জেলা বাগেরহাটে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। এদিন বেলা সাড়ে ১১টায় জেলার রামপাল উপজেলা সদরে পৌঁছলে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বসাধারণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে রামপাল উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।  প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হিসেবে দুই দিনের সরকারি সফরে বাগেরহাট আসার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই উপজেলা সদরে এলাকায় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যান। নির্বাচনী এলাকা রামপাল ছাড়াও জেলা সদরসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ভোটাররা ফুলের তোড়া ও মালা নিয়ে দলে দলে উপজেলা সদরে  আসেন। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এছাড়া নিজ গ্রাম বড়দিয়ায় যাওয়ার পথে পথে সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।   জানা গেছে, দুই দিনের সফরে রোববার খুলনায় বন বিভাগসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী। এরপর মোংলায় স্থানীয়দের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশ নেবেন। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় যোগদান, দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কথা রয়েছে তার।

গত ১৭ বছর বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেন। এর ফলশ্রুতিতে তিনি বাগেরহাট বিএনপির সহসভাপতি এবং পরে যুগ্ন আহবায়কের দায়িত্ব পান। ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন  শেখ ফরিদুল ইসলাম। বিএনপি সরকার গঠন করলে তাকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব দেন। নতুন প্রতিমন্ত্রীর প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে দলীয় নেতাকর্মীরা বলেন, এ দায়িত্ব লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে আরও শানিত করবে এবং বাগেরহাটসহ সমগ্র দেশের উন্নয়নে গতি সঞ্চার করবে।লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, নির্বাচনের আগে এলাকাবাসিকে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো। এছাড়া সুন্দরবনে দস্যুদমনে খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক কোন ছাড় নয় । আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। এলাকার মানুষ য়ে ভালবাসা দেখিয়েছে, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাটে নিজ এলাকায় ফুলে ফুলে শিক্ত প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম 

আপডেট টাইম : 07:50:14 pm, Friday, 20 February 2026