আল আমিন খান,বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামে অবস্থিত রাধাবল্লভ নূরানী সিদ্দিকিয়া হাফিজিয়া আদর্শ ক্যাডেট মাদ্রাসার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।শনিবার (৭ মার্চ) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ পোশাক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রশাসন) হেলাল খান। তিনি তার নিজ বাড়ির এলাকার এই মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ হিসেবে পোশাক বিতরণের আয়োজন করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ মনিরুজ্জামান, আব্দুল্লাহ শেখ, খায়রুল শেখ, সালাউদ্দিন শেখ, ইয়াসিন শিকদার, আতিয়ার হাওলাদার, শেখ মোহাম্মদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।অনুষ্ঠানে মাদ্রাসার প্রায় ১০০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। বক্তারা বলেন, সমাজের অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















