Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

‘আগস্ট মানে হারানোর বেদনা হায়েনাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ’

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:12:59 pm, Monday, 3 August 2020
  • 671 বার

‘আগস্ট মানে হারানোর বেদনা হায়েনাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ,’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘উন্নয়ন-অগ্রযাত্রা বিরোধী এই অপশক্তি সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে।’

রবিবার রাতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় এ কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে দলীয় নেতাদের মৃত্যুতে এ স্মরণ সভার আয়োজন করা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরকারি বাসভবন থেকে এতে যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগস্ট মানে হারানোর বেদনা হায়েনাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ।’

তিনি বলেন, ‘১৫ ও ২১শে আগস্টের ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান’

ভিডিও কনফারেন্সে স্মরণসভায় যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে তারা আজীবন নিরলস কাজ করে গেছেন দল ও জাতির জন্য।’

প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বদরুদ্দীন আহমেদ কামরানসহ অন্যান্য নেতাদের আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, ‘তাদের অবদান দেশ ও জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজীবন স্মরণ করবেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি সার্বভৌম মানচিত্রের চিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আগস্টে হারিয়েছে জাতি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

‘আগস্ট মানে হারানোর বেদনা হায়েনাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ’

আপডেট টাইম : 04:12:59 pm, Monday, 3 August 2020