Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে পরিবেশক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:12:02 pm, Saturday, 14 March 2026
  • 87 বার
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা পরিবেশক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বাগেরহাটের দশানি এলাকার একটি ঐতিহ্যবাহী হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।বাগেরহাট জেলা পরিবেশক সমিতির সভাপতি দীপঙ্কর সাধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট–২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে সমাজ ও দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।এ সময় বাগেরহাটের স্বনামধন্য ব্যবসায়ীদের মধ্যে স্কয়ারের ডিলার মামুনুল ইসলাম, মেরিকোর মোহাম্মদ রবিউল ইসলাম, থাই কোম্পানির ডিলার বিপ্লব কুমার সাহা, আরএফএল-এর ডিলার মো. শহিদুল ইসলাম, তালুকদার ও নাসির গ্লাসের ডিলার শেখ মহিদুল ইসলাম, মেটাডোর কোম্পানির ডিলার লিটন কুমার পালসহ অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাটে পরিবেশক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : 05:12:02 pm, Saturday, 14 March 2026