Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বৃষ্টি উপক্ষো করে বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লীদের ঢল

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:16:39 am, Saturday, 21 March 2026
  • 62 বার

আল আমিন খান,বাগেরহাট

বরাবরের মত এবারও বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটে ঈদ-উল-ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন প্রাচীন এই মসজিদে ঈদের নামাজ আদায় করতে শনিবার (২১ মার্চ) ভোর থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে মুসল্লীরা আসতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই ধর্মপ্রাণ মুসল্লীতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ। মসজিদের দুই পাশে করা অস্থায়ী প্যান্ডেলেও নামাজ আদায় করেন মুসল্লীরা।মুসল্লীদের আধিক্যের কারণে ঈদ-উল-ফিকরের প্রতিবছরের মত এবারও ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে এই মসজিদে। সকাল সাড়ে ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো: খালিদ।প্রথম জামাতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মাদ জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহন করেন।

সকাল ৮টা ১৫ মিনিটে শুরু হয় দ্বিতীয় জামাত। এই জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো: নাসির উদ্দিন। সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার  সুপার হাফেজ মাওলানা মো: এনামুল হক।এবার ঈদের জামায়াত উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জারও ব্যবস্থা, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা ও ঈদকে ঘিরে ইতোমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন করায় স্বাচ্ছন্দে নামাজ আদায় করতে পেরেছেন মুসল্লীরা। তবে বৃষ্টির কারণে আনন্দ উৎসবে কিছুটা ভাটা পড়েছে। বিশেষ করে বৃষ্টি থেকে বাঁচতে নামাজ শেষ করে খোলা ময়দানে কোলাকুরি করতে দেখা যায়নি কাউকে।

বাগেরহাটের প্রত্নতত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, শান্তিপূর্ণভাবে আমরা ঈদের নামাজ শেষ করেছি। মসজিদের ভিতরেও বাইরে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। বৃষ্টি থাকলে ও বিপুল সংখ্যক মুসল্লী নামাজ আদায় করেছেন।বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ সম্পন্ন করার জন্য আমরা আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। খুবই আনন্দঘন পরিবেশে আমরা সবাই এক সাথে নামাজ আদায় করেছি। মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যানে দোয়া করেছি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি মুসল্লিরা নিজেদের পরিবার ও প্রয়াত আত্মীয়স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বৃষ্টি উপক্ষো করে বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লীদের ঢল

আপডেট টাইম : 10:16:39 am, Saturday, 21 March 2026