Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত 

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:03:47 pm, Sunday, 22 March 2026
  • 133 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উৎসব কুমার (১৩) নামে এক  কিশোর নিহত হয়েছে। রবিবার (২২ মার্চ) দুপুরে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুনদহ-হাজারকি আঞ্চলিক সড়কের ধুন্দার হিন্দুপাড়া এলাকায় এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত উৎসব কুমার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মাড়িয়া গ্রামের বিকাশ চন্দ্রের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উৎসব কুমার বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে সিংড়া উপজেলার বনকুড়াইল গ্রামে হরিবাসরে যোগ দিতে যাচ্ছিলো। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধুন্দার হিন্দুপাড়া মোড়ে বাইসাইকেলসহ উৎসব কুমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ ট্রাকটি জব্দ এবং চালককে আটক করে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত 

আপডেট টাইম : 08:03:47 pm, Sunday, 22 March 2026