Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:47:16 am, Thursday, 26 March 2026
  • 83 বার

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশের মতো বাগেরহাটেও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভোর ৫টা ৫৯ মিনিটে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন দশানীস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর পর্যায়ক্রমে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট রেড ক্রিসেন্ট, গণপূর্ত অধিদপ্তর, জেলা বিএনপি, মহিলা দলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এদিকে সকাল ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এছাড়া বিকেলে জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।একই সঙ্গে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা কারাগার, সরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট টাইম : 11:47:16 am, Thursday, 26 March 2026