Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৮, এলাকায় উত্তেজনা, পুলিশ মোতায়েন

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:04:29 pm, Sunday, 29 March 2026
  • 258 বার

মোংলা প্রতিনিধি,বাগেরহাট

মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় দুই পক্ষের মধ্যেই উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবার জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন-জয়খাঁ এলাকায় দুই বছর ধরে ৯০ বিঘার একটি চিংড়ি ঘের করে আসছেন স্থানীয় বাসিন্দা আঃ মান্নান, আলাউদ্দিন ও সাগর হাওলাদার। এই ঘের নিয়ে স্থানীয় অপর বাসিন্দা জুলফিকার আলী মল্লিক, জাহাঙ্গীর মল্লিক ও ওলি মল্লিকের মধ্যে বিরোধ চলে আসছিলো মান্নান, আলাউদ্দিন ও সাগরের। রবিবার বিকেলে ঘের সংলগ্ন একটি দোকানে বসেছিল মান্নান, আলাউদ্দিন ও সাগর। তখন প্রতিপক্ষ জুলফিকার আলী মল্লিকের নেতৃত্ব জাহাঙ্গীর মল্লিক, জালাল মল্লিক, সাইফুল মুহরী, ডাকাত রুমি ও ওলি মল্লিকসহ ৭০/৮০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মান্নান, আলাউদ্দিন ও সাগরসহ তাদের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় জুলফিকার আলী গংয়ের হামলায় রক্তাক্ত জখম হন ঘের মালিক আঃ মান্নান, মনির, সাগর, আলাউদ্দিন, আলমগীর, সালমা, সফিক ও সোহরাব। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে গুরুতর অবস্থায় বিকেলেই মনিরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘেরটি নিয়ে দীর্ঘ দিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছি।এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৮, এলাকায় উত্তেজনা, পুলিশ মোতায়েন

আপডেট টাইম : 09:04:29 pm, Sunday, 29 March 2026